Homeআন্তর্জাতিকসখীপুরে উন্মুক্ত বনে চিতাবাঘ জনমনে আতঙ্ক

সখীপুরে উন্মুক্ত বনে চিতাবাঘ জনমনে আতঙ্ক

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়ার প্রাকৃতিক বনের বেত বাগানে চিতাবাঘের মত এক প্রাণীর দেখা মিলেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সখীপুর হতেয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ জানান, শনিবার বিকালে চিতাবাঘের মতো কোনো এক প্রাণীকে বেতবাগানের ভেতরে একটি সরু রাস্তায় বসে থাকতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

হতেয়া এলাকার সালাম খাঁর ছেলে শাকিব শনিবার বেত বাগানের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার পথে চিতাবাঘের মত দেখতে ওই প্রাণীকে পথের মধ্যে বসে থাকতে দেখেন। পরে তিনি ছবি তুলে ফেইসবুকে পোস্ট দিলে তা মুহুর্তেই ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফেইসবুকে পোস্ট লিখে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে।

শাকিব সাংবাদিকদের বলেন, “হতেয়ার বনের মধ্যে লোকজন চলাচল করে। আমি সেখান দিয়ে যাওয়ার পথে হঠাৎ বাঘটিকে বসে থাকতে দেখে ছবি তুলি।

হতেয়ার বাজারের মা ফার্মেসির মালিক সজিব বলেন, শাকিব বাঘের ছবি তুলে বাজারে এসে তা লোকজনদের দেখায়। এরপর স্থানীয় রৌফ ও মাদ্রাসার শিক্ষক মাহবুব হোসেনসহ আরও কয়েকজন বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদকে বাঘের ছবিটি দেখান। ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বন কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, “হতেয়া এলাকায় চিতাবাঘের মতোই এক প্রাণীর দেখা মিলেছে বলে সজীবসহ বেশ কয়েকজন এলাকাবাসী আমাকে জানান। এ কারণে এলাকার লোকজনকে বেতবাগনে প্রবেশ নিষেধ এবং সর্তকতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular