সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeবিনোদনতুমি বন্ধু কালা পাখি, নতুন অবতারে ফের ভাইরাল রানু মন্ডল

তুমি বন্ধু কালা পাখি, নতুন অবতারে ফের ভাইরাল রানু মন্ডল

খোলা গলায় ভেসে আসছে বাংলা গান আর সেই গানই নেশা ধরিয়েছে অসংখ্য মানুষকে। কেবল ওপার বাংলা নয় ‘সাদা সাদা কালা কালা গান’ এখন দুই বাংলাতে বিপুল জনপ্রিয়। এই মুহূর্তে নেটপাড়া উঁকি দিলেই মিলবে এই গানের সুর সম্প্রতি এবার এই গানের সুরে সুর মেলালেন সোশ্যাল মিডিয়ার ভাইরাল ব্যক্তিত্ব রানু মন্ডল।

বোহেমিয়ান শিল্পী হাসিম মাহমুদের গলায় গাওয়া অনবদ্য গানটি নিজের মতো করে গাওয়ার চেষ্টা করলেন সকলের প্রিয় রানুদি। রানু মন্ডল, এই পরিচয়টি আর নতুন করে দিতে লাগেনা। রেলস্টেশনে গান গেয়ে বেড়ানো একটা সময় এসেছিলেন আলোকবৃত্তে, সুযোগ পেয়েছিলেন বলিউডের। বর্তমানে গানের জগতের সাথে সেভাবে তার দেখা না মিললেও ইউটিউবারদের দৌলতে মাঝে মাঝে ভাইরাল হন তিনি।

সাধারণত বেশিরভাগ সময়ই তাকে বিতর্কে থাকতে দেখা যায় না হলে ইউটিউবারদের সাথে খোশ মেজাজে আড্ডা দিতে দেখা যায়। তবে বেশ বহুদিন পর গানের সূত্র ধরে তিনি এলেন চর্চায়। অন্যান্য বারের মত এবারেও তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এক ইউটিউবার। তার সামনেই এবার নিজের মতো করে এই গান ধরলে রানুদি।

তার বাড়িতে কোন বাদ্যযন্ত্র নেই, নেই শেখার সুযোগ কিন্তু তারমাঝেও শুনে শুনেই যেভাবে গানটি মুখস্থ গেয়েছেন তা দেখে বেশ খুশি হয়েছেন দর্শকরা। Popular Updates নামের একটি youtube চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে এই ভিডিওটি যা এই মুহূর্তে অনেক মানুষ দেখে ফেলেছেন। চাইলে আপনিও দেখে নিতে পারেন ভিডিওটি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular