শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরটাঙ্গাইলের সখীপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অনশন কর্মসূচি

টাঙ্গাইলের সখীপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অনশন কর্মসূচি

সখীপুর প্রতিনিধি: সংখ্যালঘুদের স্বার্থবান্ধব প্রতিশ্রুতি এবং সমঅধিকার বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটি সখীপুর উপজেলা শাখার পক্ষ থেকে সকাল- সন্ধ্যা গণ- অনশন কর্মসূচি পালন করছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সখীপুর কেন্দ্রীয় মন্দিরে সকাল ১০টা থেকে এ অনশন কর্মসূচি শুরু হয়েছে চলবে সন্ধ্যা পর্যন্ত।

ঐক্য পরিষদের নেতারা জানায় , গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঐক্য পরিষদের নেতৃত্বে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ঐক্যমোর্চা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ থেকে সংখ্যালঘু স্বার্থবান্ধব বেশ কয়েকটি দাবি উত্থাপন করে। এসব দাবি মেনে নেওয়ার জন্য দেশের সব রাজনৈতিক দলের কাছে আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে প্রায় সব কটি গণতান্ত্রিক রাজনৈতিক দল পৃথক পৃথকভাবে তাদের ঘোষিত নির্বাচনী মেনিফেস্টোতে কোনো কোনো দাবি মেনে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে। আওয়ামী লীগ তাদের ঘোষিত নির্বাচনী মেনিফেস্টোতে জাতীয় সংখ্যালঘু মন্ত্রণালয়ের দাবি ছাড়া বাদবাকি অন্য সব দাবি মেনে নেয়। দলটি প্রতিশ্রুতি দেয় যে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন করবে। এর পাশাপাশি জাতীয় সংখ্যালঘু কমিশন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করবে; অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, পার্বত্য চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইন দ্রুত বাস্তবায়ন করবে। কিন্তু এ পর্যন্ত এসব দাবি পূরণে সরকারের কোনো উদ্যোগ প্রত্যক্ষভাবে দেখা যায়নি।

হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সখিপুর উপজেলা শাখার সভাপতি নরেশ চন্দ্র সরকার বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় তারপরও আমাদের দাবি এখনো বাস্তবায়ন হয়নি আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার বলেন, যতদিন না আমাদের দাবিগুলো বাস্তবায়ন হবে ততদিন লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে।

গণ-অনশন কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সখিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার, পূজা উদযাপন কমিটি সখীপুর শাখার সভাপতি কৃষ্ণ কর্মকার, উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক সুমন্দ্র সূত্রধর, শিবু কর্মকারসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular