বুধবার, জুন ১০, ২০২৬
Homeদেশের খবরপুলিশ পরিচয়ে তরুণীকে পর ধর্ষণ করে রাকিব

পুলিশ পরিচয়ে তরুণীকে পর ধর্ষণ করে রাকিব

ফরিদপুরের মধুখালী উপজেলায় ১৫ বছরের এক তরুণীকে পুলিশ পরিচয়ে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাকিব শেখ (২৭) নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফরিদপুরের সহকারী পুলিশ (মধুখালী সার্কেল) সুমন কর এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার যুবক মধুখালী উপজেলার দক্ষিণ নওপাড়া এলাকার মো. ছলিমুদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাগাট বাজার এলাকা থেকে রাকিব শেখকে গ্রেফতার করা হয়।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, রাকিব শেখ পুলিশের ভুয়া একটি আইডি কার্ড তৈরি করে তা দেখিয়ে গত ১০ অক্টোবর এক তরুণীকে অপহরণ করে। পরে মধুখালীর একটি ভাড়া বাড়িতে ধারাবাহিকভাবে ধর্ষণ করে ওই তরুণীকে।

তিনি জানান, এ ঘটনায় রোববার (২৩ অক্টোবর) মধুখালী থানায় একটি অভিযোগ করে ভুক্তভোগী ওই তরুণীর পরিবার। পরে রাকিব শেখকে গ্রেফতার করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular