প্রতিনিধি, ঘাটাইল: প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানা (২৩) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
মামলার অভিযোগে জানা যায়, আটককৃত যুবক সোহেলের সঙ্গে ধর্ষণের শিকার কিশোরীর মোবাইল পরিচয় হয়। প্রেমের সম্পর্কে সোমবার রাতে ওই কিশোরীর সঙ্গে দেখা করতে যান সোহেল। পরে তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন।
এসসয় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা এসে সোহেলকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় সোহেলকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, অভিযুক্ত আসামিকে বুধবার (২১ ডিসেম্বর) টাঙ্গাইল বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।
