সখীপুরে ট্রান্সফরমার চুরিকালে সরঞ্জামসহ তিন চোর আটক

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরিকালে সরঞ্জাম ও মাইক্রোবাসসহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার বহেড়াতৈল এলাকায় ট্রান্সফরমার চুরির সময় তাদেরকে হাতেনাতে ধরা হয়।

আটককৃতরা হচ্ছে- গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হিজলহাটি গ্রামের আবেদ আলীর ছেলে রুবেল (৩০), টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বেরিপটল গ্রামের রজব আলীর ছেলে রাশেদুল ইসলাম এবং সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার সামগাতি গ্রামের জেলার শেখের ছেলে হযরত আলী। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে মাইক্রোবাস, চুরি করার সরঞ্জামাদিসহ আটক করা হয়েছে। সন্ধ্যায় রিমান্ড চেয়ে তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর