শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে ৩ দিনব্যাপি কৃষি মেলা, ৩৫০ কৃষক পেল প্রণোদনা

ভূঞাপুরে ৩ দিনব্যাপি কৃষি মেলা, ৩৫০ কৃষক পেল প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক: ‘কৃষিই সমৃদ্ধি’ এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে ৩ তিনব্যাপি কৃষি মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি মেলার উদ্বোধন করা হয়। আগামী মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কৃষি মেলা চলবে। উপজেলা কৃষি অফিসার মো. আরিফুর রহমানের সভাপতিত্বে কৃষি মেলা উদ্বোধন করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম।

এদিকে, ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ একই অর্থ অছরে মাসকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী) আবাদ বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনার আওতায় উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক ও ক্ষুদ্র ৩’শ ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেলা উদ্বোধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনুর মিনি, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ্ আলম প্রামাণিক, অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, অভিজিৎ ঘোষ, মিজানুর রহমান, ফরমান শেখ, কোরবান আলী তালুকদার ও মুহাইমিনুল ইসলাম হৃদয় প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular