নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলার নয়টি কলেজের মধ্যে পাহাড় কাঞ্চনপুর বিমান বাহিনি ঘাঁটিতে অবস্থিত বিএএফ শাহীন কলেজ ফলাফলে উপজেলায় সেরা হয়েছে। ওই কলেজ থেকে এবার ২৫০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৪৩জন পাশ করেছে। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২২জন পরীক্ষার্থী। পাশের হার ৯৭ দশমিক ৯৮ ভাগ। এছাড়াও উপজেলার বড়চওনা-কুতুবপুর
সরকারি মুজিব কলেজ থেকে এবার ৮১৭জন পরীক্ষা দিয়ে ৫৮৩ পাশ করেছেন। তবে কেউ জিপিএ ৫ পায়নি। পাশের হার ৭১ দশমিক ৩৬ ভাগ। সখীপুর পিএম পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮৭ জন অংশ নিয়ে ৭৫জন পাশ করেছেন। পাশের হার ৮৬ দশমিক ২১ ভাগ। সূর্যতরুণ শিক্ষাঙ্গণ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৬জন পরীক্ষায় অংশ নিয়ে ৪৩জন পাশ করেছে। পাশের হার ৭৬ দশমিক ৭৯ ভাগ। বোয়ালী কলেজ থেকে ১৭৪ জন অংশ নিয়ে ১০০জন পাশ করেছে। পাশের হার ৫৭ দশমিক ৪৭। হাতিয়া কলেজ থেকে ৮৪জন অংশ নিয়ে পাশ করেছে ৩৭জন। পাশের হার ৪৪ দশমিক ০৫ ভাগ। পলাশতলী মহাবিদ্যালয় থেকে ২২জন অংশ নিয়ে ৯ জন পাশ করেছে। পাশের হার ৪০ দশমিক ৯০ ভাগ।
পাহাড় কাঞ্চনপুর বিমান বাহিনি ঘাঁটিতে অবস্থিত বিএএফ শাহীন কলেজের উপাধ্যক্ষ রাকিব মিয়াজি বলেন, এবার ফলাফল মোটামুটি সন্তোষজনক। ভাল ফলের জন্য তিনি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন।
