Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

সখীপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় জয়নুল আবেদীন (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার প্রতিমা বংকী মিনি স্টেডিয়ামের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জয়নুল আবেদীন উপজেলার প্রতিমা বংকী গ্রামের মৃত গুনজয় আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে প্রতিমা বংকী মিনি স্টেডিয়ামের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল জয়নুল আবেদীনকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

RELATED ARTICLES

Most Popular