টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ডেঙ্গু বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমাইয়া মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঞা এবং টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় আমন্ত্রিত বক্তারা ডেঙ্গু প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা, মশক নিধন অভিযান জোরদার এবং বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত
হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।