Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

টাঙ্গাইলে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

বিশ্ব ফার্মাসিস্ট দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত; ফার্মাসিস্টদের ১০ম গ্রেডে উন্নীত করার দাবি

নিজস্ব প্রতিনিধি: ‘সুস্থ ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর হাসপাতালের গেটে গিয়ে শেষ হয়।

পরে জেলা ফার্মাসিস্ট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ড্যাব টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ডা. এম এ মতিন, ডা. মো. শাহআলম তালুকদার এবং টাঙ্গাইল ডি-ফ্যাবের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম।

বক্তারা স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে ফার্মাসিস্টদের ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানান তারা।

টাঙ্গাইল ডি-ফ্যাবের আহ্বায়ক সুরুজ্জামান বসনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular