নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদকদ্রব্য উদ্ধার, প্রিভেন্টিভ, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্তসহ বিভিন্ন মামলায় মোট ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গাইলে অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং পরোয়ানামূলে মোট ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মোট তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।
