Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রবীণ দিবস ২০২৬ পালিত

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রবীণ দিবস ২০২৬ পালিত

নিজস্ব প্রতিনিধি: ‘The Age of Longevity: Rethinking Systems for Longer Lives’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রবীণ দিবস ২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, টাঙ্গাইলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক, টাঙ্গাইলের সভাপতিত্বে প্রবীণদের মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও অর্জনকে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকরভাবে কাজে লাগানোর পাশাপাশি তাঁদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা প্রয়োজন।

কর্মসূচিতে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রবীণরা অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

Most Popular