Homeটাঙ্গাইল জেলাসখীপুরে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদলের সম্পাদকসহ গ্রেপ্তার ৩ জন

সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদলের সম্পাদকসহ গ্রেপ্তার ৩ জন

টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি)-১৪ সদস্যরা।

রোববার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বেতুয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার দুপুরে এসআরবি-১৪-এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানা প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- আশরাফুল আলম (৩৯), রাজু ইসলাম এবং হেলাল মিয়া (৪২)। এর মধ্যে হেলাল মিয়া সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে এসআরবি-১৪ সিপিসি-৩ এর একটি দল উপজেলার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি কাভার্ডভ্যান ও সেটিকে স্কট (পাহারা) করে নিয়ে আসা একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা কাভার্ডভ্যানে মাদক থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, মোটরসাইকেল, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবি আরও জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। পরবর্তীতে তাদের সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular