নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে চাঁদাবাজি মামলার প্রধান আসামি রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার রাতে উপজেলার হাটুভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি রিপন মিয়াকে প্রধান আসামি করে সখীপুর থানায় চাঁদাবাজির মামলা করেন তার প্রতিবেশী জাহিদ হাসান আলম।

এর আগে রিপন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তক্তারচালা বাজার বণিক সমিতি ও এলাকাবাসী মানববন্ধন করেন। এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানি ও অত্যাচারের অভিযোগ তোলা হয়।

রিপন মিয়ার পৈতৃক বাড়ি লালমনিরহাট জেলায়। তিনি দীর্ঘদিন ধরে সখীপুর উপজেলার তক্তারচালা এলাকায় বিয়ের সুবাদে বসবাস করে আসছিলেন। তিনি ওই এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর