নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের কৃতী সন্তান মো. আল-আমিন বাংলাদেশ পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) তাঁকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

মো. আল-আমিন ২০১২ সালে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরিজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পদোন্নতির আগে তিনি সিরাজগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ তিনি কর্মজীবনে আইজিপি ব্যাজসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন।

মো. আল-আমিন সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের রমেছা খাতুন ও আমির উদ্দিন দম্পতির একমাত্র ছেলে। তাঁর এ পদোন্নতিতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর