ঢাকায় ডিবির হাতে গ্রেপ্তার মির্জাপুরের আ.লীগের সাবেক মনোনয়নপ্রত্যাশী

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর বনানী এলাকা থেকে টাঙ্গাইলের মির্জাপুরের আওয়ামী লীগ নেতা ও সাবেক সেনা কর্মকর্তা (অব.) মেজর খন্দকার আবদুল হাফিজকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের মৃত খন্দকার আবুল হাকাম মিয়ার ছেলে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড এবং বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মেজর (অব.) খন্দকার আবদুল হাফিজ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য এবং মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের কমিটিতেও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

আটকের পর তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তবে কোন মামলায় তাকে আটক বা গ্রেপ্তার দেখানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর