নিজস্ব প্রতিনিধি, নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা সুন্ধলাতে ১০০টি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সফল সমাপ্তি হয়েছে।
হোসাইন মোহাম্মদ মাসুমের নেতৃত্বে সপ্তাহজুড়ে পরিচালিত এ কর্মসূচিতে সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচির সফল সমাপ্তিতে আয়োজকেরা অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, সম্মিলিত প্রচেষ্টা ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ থেকেই এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন সম্ভব।
বৃক্ষরোপণের মাধ্যমে কালমেঘা সুন্ধলাকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
