ধনবাড়ীতে মাদকবিরোধী অভিযান, ১২ কেজি গাঁজাসহ আটক দুই নারী

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানাধীন নল্যা বাজার এলাকায় জামালপুর-টু-মধুপুর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে দুই নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নওগাঁ জেলার আত্রাই থানার ঘোষপাড়া আহসানগঞ্জ এলাকার মোছা. নাজমা বেগম (৪১) এবং ঢাকার মিরপুর এলাকার মিতু আক্তার (২৯)। তাদের স্থায়ী ঠিকানা যথাক্রমে নাটোর ও বাগেরহাট জেলায়।

অভিযানকালে তাদের কাছ থেকে মোট ১২ কেজি গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত দুই নারীর বিরুদ্ধে ধনবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর