শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeখেলাধুলাটি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশ দলের উন্নতি

টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশ দলের উন্নতি

কিংবা বিদেশে যেখানেই বলুন না কেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের বলার মতো সাফল্য নেই বললেই চলে। এবার উইন্ডিজের বিপক্ষে ২-১ এ সিরিজ জয়ে আগের বিবর্ণ রেকর্ড একটু উজ্জ্বল করেছে সাকিব’রা।

আর তাতেই আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের। ৭০ থেকে সাকিবদের রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৭৭ পয়েন্টে।

বাংলাদেশ-উইন্ডিজের সিরিজ শেষে হালনাগাদকৃত টি-টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। রেটিং পয়েন্ট বাড়লেও র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান অপরিবর্তিত রয়েছে টাইগারদের।

আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দশম স্থানে থেকে ৭০ পয়েন্ট নিয়ে উইন্ডিজের সাথে সিরিজ শুরু করেছিল টাইগাররা। ক্যারিবীয়দের বিপক্ষে ২-১ এ সিরিজ জেতায় বাংলাদেশের নামের পাশে যুক্ত হয়েছে ৭ পয়েন্ট। এর ফলে সাকিবদের রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৭৭ পয়েন্টে। বাংলাদেশের উপরে ৯ নম্বরে থাকা শ্রীলংকার রেটিং পয়েন্ট ৮৫।

অপরদিকে বাংলাদেশের কাছে সিরিজ হারের জন্য ৮ রেটিং পয়েন্ট হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে উইন্ডিজের রেটিং ১১৪ থেকে কমে এসেছে ১০৬ পয়েন্টে।

সংস্করণ যখন টি-টোয়েন্টি, ওয়েস্ট ইন্ডিজকে শক্তিশালী প্রতিপক্ষ মানতেই হবে। ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে ধারাবাহিকতা ধরে রাখার বিরাট চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের সামনে। তবে এবার সব চ্যালেঞ্জকে পেছনে ফেলে বাংলাদেশ হারিয়েছে উইন্ডিজদের। পেয়েছে বিদেশের মাটিতে সিরিজ জয়ের স্বাদ।

২০১২ সালে আয়ারল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের রেকর্ডটা অবশ্যই এতোদিন সুখস্মৃতি হয়ে ছিল। তবে আজ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আগেরটি ছাপিয়ে একাধিক ম্যাচের সিরিজে এটিই সর্বোচ্চ সাফল্য হয়ে থাকবে বাংলাদেশের।
এক নজরে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিং-

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular