এশিয়া কাপের এখনও দুই সপ্তাহের বেশি সময় বাকি। তবে এখনই দল নির্বাচন করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের জন্য ডাকা ৩১ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ দেয়া হলো ১৬ জনকে। বাকি ১৫জনকে রাখা হয়েছে এশিয়া কাপের দলে।
এই দল থেকে বাদ দেয়া হয়েছে সৌম্য সরকার, সাব্বির রহমান, এনামুল বিজয় এবং আবু জায়েদ রাহীকে। রাখা হয়েছে নারী নির্যাতন মামলায় আলোচিত ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতকে।
এশিয়া কাপে ১৫ সদস্যের বাংলাদেশ দল
মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহীম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান এবং আবু হায়দার রনি।
