নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বিশেষ ‘ডেভিল হান্ট’ অভিযানে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিসকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনিস ওই এলাকার নুরু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আনিসুর রহমান আনিসকে গ্রেপ্তার করা হয়েছে।
সখীপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আনিসকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
