নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদক ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা)’ অর্জন করায় টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা, পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলাপূর্ণ আচরণের স্বীকৃতি হিসেবে তিনি এ পদক অর্জন করেছেন বলে জেলা পুলিশ জানিয়েছে।
তাঁর এ অর্জন টাঙ্গাইল জেলা পুলিশের জন্য গর্ব ও সম্মানের বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে এ স্বীকৃতি জেলা পুলিশের সদস্যদের আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করা হয়।
