নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
কিট প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, পিপিএম-সেবা।
প্যারেড পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি ড্রেসরুলস মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), টাঙ্গাইলসহ বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
