অজানা অনুভূতি
————–এম সাইফুল ইসলাম শাফলু (সম্পাদক নিউজ টাঙ্গাইল)
যখন আমি অনেক ছোট ছিলাম
জানতাম না বুঝতাম না তোমাকে
বুঝতাম না জীবনের কী চাওয়া কী পাওয়া
আমি যখন কৈশরে পা রাখলাম
তখনো বুঝিনি তোমাকে
আজ আমি যুবক
আজ আমি তোমাকে চিনি জানি বুঝি
উজাড় করে ভালোবাসিও তোমাকে
উন্মুক্ত করে দিয়ে আমার জীবন যৌবন
চিনলাম জানলাম বুঝলাম এবং ভালোও বাসলাম
কিন্তু পেলাম না তোমাকে
দিলে কষ্ট আজোও কাদি তোমার বিরহে।।
[ লেখার তারিখ: ১৯৯৭ সালের ১৫ জুন ]
