আশুলিয়া প্রতিনিধিঃ আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিন পরামানিকের ইয়াবা সেবনের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।
রবিন পরামানিক আশুলিয়া ইউনিয়ন পরিষদ এলাকার শাহাবুদ্দিন পরামানিকের ছেলে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, রবিনকে এর আগে র্যাব অস্ত্রসহ আটক করে। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। এছাড়া নিজ মামীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়। ওই মামলায় বর্তমানে সে জামিনে রয়েছে।
এব্যাপারে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল্লাহ্ মুন্সী জানান, বিষয়টির সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।