Homeতথ্যপ্রযুক্তিইন্টারনেটের মেয়াদ নির্ধারণ করল বিটিআরসি

ইন্টারনেটের মেয়াদ নির্ধারণ করল বিটিআরসি

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ অবশেষে মোবাইল ফোনের সব ধরনের প্যাকেজের মেয়াদ ন্যূনতম তিনদিন নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করার নির্দেশনা দিয়ে মোবাইল ফোন অপারেটরগুলোকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। চিঠিতে বলা হয়েছে, সব ধরনের প্যাকেজ/অফার/বান্ডেলের মেয়াদ হবে ন্যূনতম তিনদিন। ৩০ দিন পর নির্দেশনাটি পর্যালোচনা করা হবে। আর নির্দেশনাটি কার্যকর হবে ১ ফেব্রুয়ারি।

এতে আরও বলা হয়েছে, একজন গ্রাহক সর্বোচ্চ ৫ টাকা পে-পার ইউজ প্রক্রিয়ায় ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। নির্ধারিত সীমা ৫ টাকা অতিক্রান্ত হলে গ্রাহককে মোবাইল ইন্টারনেট ব্যবহারের জন্য ইন্টারনেট প্যাকেজ, বান্ডেল বা অফার সাবস্ক্রাইব করতে হবে। এটি ২৭ জানুয়ারি থেকে প্রযোজ্য হবে।

আর অটো-রিনিউ ফিচার চালুকৃত ইন্টারনেট প্যাকেজ/বান্ডেল/অফারগুলো ক্রয়কৃত ইন্টারনেট ভলিউম অথবা মেয়াদোত্তীর্ণ হওয়া মাত্রই প্যাকেজ/বান্ডেল/অফারটি ফের চালু হয়ে যাবে। যদি গ্রাহক অটো-রিনিউ ফিচার চালু না করে থাকেন সেক্ষেত্রে উপরের নির্দেশটি অর্থাৎ ৫ টাকা পে-পার ইউজ প্রযোজ্য হবে। এটিও ২৭ জানুয়ারি থেকে প্রযোজ্য হবে।

প্যাকেজ/বন্ডেল/অফারের সর্বোচ্চ সংখ্যা পরবর্তীতে নির্ধারণ করে দিয়ে নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছে বিটিআরসি। মোবাইল অপারেটরগুলো ইচ্ছামতো প্যাকেজের অফার দিয়ে গ্রাহককে প্রলুব্ধ করে থাকে। এর পরিপ্রেক্ষিতে বিটিআরসি এ নির্দেশনা দিলো। এ ব্যাপারে বিটিআরসি’র একজন কর্মকর্তা গনমাধমকে বলেন, ‘ভয়েস কল ও ডাটা প্যাকেজের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে।

RELATED ARTICLES

Most Popular