Homeজাতীয়করলার ১০ টি উপকারিতা -----ডা. রুনা লায়লা

করলার ১০ টি উপকারিতা —–ডা. রুনা লায়লা

করলা পুষ্টিগুণে ভরপুর খুবই উপকারি সবজি, যা শরীরের জন্য অতি প্রয়োজনীয়। করলার তিতা স্বাদের করনে অনেকে এই উপকারি সবজিটি খেতে পছন্দ করে না। নিয়মিত করলা খাওয়ার অভ্যাস করলে নানা রকম অসুখ থেকে মুক্ত থাকা সম্ভব।

১.করলায় রয়েছে এডিনোসিন মনোফসফেট ,অ্যাকটিভেটেড প্রোটিনকাইনেজ এটি এনজাইম বৃদ্ধি করে শরীরের কোষগুলোর
গ্লুকোজ গ্রহণের ক্ষমতা বাড়িয়ে দেয় এবং এর রস শরীরের কোষের ভেতর গ্লুকোজ বিপাকে সহায়তা করে। যা টইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়ত্ করে।
২.করলায় পটাসিয়ামের পরিমান বেশি থাকে, যা সোডিয়ামের পরিমান কমাতে সহায়তা করে যার ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
৩.রক্তে খারাপ কলেস্টেরলের পরিমান কমায় যার ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়। হৃদপিন্ড বা হার্ট সুস্থ রাখে।
৪.যকৃত বা লিভারেরস্বাস্থ্য ভাল রাখে।
৫.এন্টিক্যান্সারের পরিমান বেশি থাকার কারণে প্রোস্ট্রেট,স্তন,জরায়ুর ক্যান্সারের ঝুঁকি কমায়।
৬.কম ক্যালোরি, চর্বি ও কার্বোহাইড্রেটের পরিমান কম থাকার জন্য ওজন কমাতে সহায়তা করে।
৭.শক্তিশালী এন্টিঅক্রিডেন্টের পরিমান বেশি থাকার জন্য ত্বক ভাল রাখে,ত্বকের উজ্জলতা বাড়ায়, ব্রণেরসমস্যা দূর করে,ত্বকের বাধ্যর্কের ছাপ দূর করে এবং চুল পড়া কমাতে সহায়তা করে।
৮.করলায় প্রচুর পরিমান বিটাক্যারোটিন এবং ভিটামিন এ আছে, যা চোখের ছানি প্রতিরোধ করে,দৃষ্টিশক্তি বাড়ায় ও চোখের বিভিন্ন সমস্যা দূর করে।
৯. যারা নিয়মিত করলা খান, তাঁদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিপায়। যেমন সর্দি-কাঁশি,জ্বর ও অন্যান্য ছোটখাটো সমস্যা হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায়।
১০.খাওয়ার রুচি বৃদ্ধিকরে।

***প্রতিদিন সকালে এক গ্লাস বা ২৫০ মি.লি. করলার রস খালি পেটে খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

RELATED ARTICLES

Most Popular