শতভাগ বেতন, বকেয়া ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে পৃথক স্থানে আজও পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছে। সকাল আটটায় গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে।
তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় কয়েকটি গাড়ি ভাংচুর করে। এতে, দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
শ্রমিকদের মার্চ ও এপ্রিল মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি।
এছাড়াও গাজীপুরের বড়বাড়ী, বোর্ড বাজার, কোনাবাড়ী, টঙ্গীর কলেজ গেইট এলাকায় কারখানার শ্রমিকরা শতভাগ বেতন, বকেয়া ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করে।
