নিজস্ব প্রতিনিধিঃ ঘাটাইলে ক্যাবল টিভি ব্যাবসায়ীদের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার শাফলা পার্কে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় খন্দকার মাজহারুল ইসলাম তারিফ(তারিফ ক্যাবল টিভি নেটওয়ার্ক) আহ্বায়ক ও আক্তার হোসেনকে(মীম স্যাটেলাইট সংযোগ) সদস্য সচিব করে ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন,মোনসের আলী,আশরাফ আলী,মো.হাবিবুর রহমান কামাল, টুটুল,আ.হামিদ, আলআমীন,শরিফ, মনির হোসেন, চানমিয়া, মিলন, জামাল ও হাসমত আলী হাসু।
পরে বিকালে আহবায়ক খন্দকার মাজহারুল ইসলাম তারিফ এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা করেন, ঘাটাইলের পৌর মেয়র শহীদুজ্জামান শহীদ, যুগ্নআহবায়ক মনিরুল আলম, মুনসের আহমেদ, আক্তার হোসেন, হাবিবুর রহমান কামাল প্রমুখ।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিউজটুয়েন্টিফোর টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আতিকুর রহমান, দৈনিক ঢাকাটাইমস ও মজলুমের কন্ঠের ঘাটাইল প্রতিনিধি রেজাউল করিম খান রাজু, আনন্দটিভির প্রতিনিধি আব্দুল লতিফ ।
এ সময় আলোচকরা বলেন,ঘাটাইল শহরসহ বেশ কয়েকটি এলাকায় অবৈধভাবে ডিস ক্যাবল ব্যবসা শুরু হয়েছে। এতে দিনদিন অবৈধ ব্যবসায়ীদের কারণে নাজেহাল হতে হচ্ছে বৈধ ব্যবসায়ীদের। । ফলে যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশংকা বিরাজ করছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে ও শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা পরিচালনার দাবী জানান বৈধ ডিস ক্যাবল ব্যবসায়ীরা।এ ক্ষেত্রে অবিলম্বে অবৈধ ডিস ক্যাবল ব্যাবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন না করা হলে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষনা দিতে বাধ্য হবো।
