বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে নতুন ইউএনও সোহাগ হোসেন

ঘাটাইলে নতুন ইউএনও সোহাগ হোসেন

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ সোহাগ হোসেন। তিনি অঞ্জন কুমার সরকারের স্থলাভিষিক্ত হবেন।
আজ ২৭ জুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার একেএম মাসুদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য পাওয়া যায়।

জানা যায়, ৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে চাকুরীতে যোগদান করেন তিনি। কুমিল্লা জেলার বাসিন্দা সোহাগ হোসেন ইতোপূর্বে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত থাকাবস্থায় নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মনোনীত হয়েছিলেন। স্বল্পতম সময়ে তিনি ঘাটাইলে যোগদান করবেন বলে সর্বশেষ জানা গেছে।

এর আগে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অঞ্জন কুমার সরকারকে বদলির আদেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়। তাঁকে গাজীপুর জেলা প্রশাসক (অতিরিক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। গত ২৪ জুন উপসচিব শাহিন আরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য পাওয়া যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular