মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে প্রস্তাবিত আইটি সেন্টার মধুপুরে স্থানান্তরের সার্বজনীন প্রতিবাদ

ঘাটাইলে প্রস্তাবিত আইটি সেন্টার মধুপুরে স্থানান্তরের সার্বজনীন প্রতিবাদ

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে সরকার নির্ধারিত ও প্রস্তাবিত ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ পার্শ্ববর্তী উপজেলা মধুপুরে স্থানান্তরের প্রতিবাদে আজ রোববার (২২ মে) ঘাটাইল পৌরসভার কলেজ মোড়ের বিজয় একাত্তুর চত্বরে এবং উপজেলার বিভিন্ন এলাকায় সমন্বিত মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে পাকুটিয়া পর্যন্ত ১৫ কি.মি. সড়কে সর্বস্তরের হাজার হাজার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

সার্বজনীনভাবে সকল শ্রেণীপেশার মানুষজন তাদের প্রাণের দাবীতে এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। রোববার একই সময়ে উপজেলার শাহপুর মোড়, পাকুটিয়া, পোড়াবাড়ি, ব্রাহ্মণশাশন, কদমতলি, হামিদপুর এলাকাতে একযোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সর্বস্তরের জনসাধারণ রাস্তায় নেমে আসে। নারী-পুরষ ছাড়াও স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশিল সমাজের প্রতিনিধিরা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা, সাধারণ শ্রমিকরা, বিভিন্ন ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যান গণ এ প্রতিবাদে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে স্বতঃস্ফূর্ত অংশ নেয়। একপর্যায়ে এটি সার্বজনীন রুপ ধারণ করে বিশাল জন¯্রােতে রুপান্তরিত হয়।

এতে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যদের সরব উপস্থিতি পরিস্থিতি ও যানজট নিরসনে ভূমিকা রাখে।

এর আগে গত বুধবার টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ‘শেখ কামাল আইটি পার্ক রক্ষা কমিটি’। সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের হস্তক্ষেপে আইটি পার্কটি মধুপুরে স্থানান্তরিত হয়েছে বলে অভিযোগ তোলা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ঘাটাইল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম মনি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিয়ুর রহমান খান, সাবেক অধ্যক্ষ মতিয়ার রহমান মিয়া,প্রভাষক বজলুল কাদির রতন, ছাত্রলীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ সরকার, সাবেক ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ।

জানা যায়, ২০১৯ সালের ২৫ জুন ঘাটাইল উপজেলার গৌরিশ্বর এলাকায় ১২.৭৭ একর জমিতে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের জন্য ভূমি মন্ত্রনালয় জমির লিজ হিসেবে এক লাখ এক হাজার টাকা প্রতীকী মূল্য নির্ধারণ করে। পরে ওই বছরের ২৯ ডিসেম্বর জমির নির্ধারিত প্রতীকী মূল্য পরিশোধ করা হয়।এর প্রেক্ষিতে গত বছরের ১৪ ফেব্রæয়ারি সরকারের পক্ষে জেলা প্রশাসক ওই জমিটি হস্তান্তর করেন। লিজ দলিল হস্তান্তর সম্পাদন প্রক্রিয়ায় গ্রহীতা হিসাবে হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রতিনিধি উপস্থিত থেকে দলিলে স্বাক্ষর করেন।

ঘাটাইলের জনগন মনে করেন এই উন্নয়নমূলক প্রতিষ্ঠানটি মুজিব বর্ষে তাদের জন্য প্রধানমন্ত্রীর একটি উপহার।

পুর্বে জেলা প্রশাসন সম্ভাবতা যাচাই-বাছাই করে প্রতিষ্ঠানের জন্য ঘাটাইলের ওই স্থানটি নির্ধারণ করে সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে প্রেরণ করে। কিন্তু এর কিছু দিন পরে সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে- ঐ সময় ঘাটাইল থেকে মধুপুরে স্থানান্তরের বিষয়টি অবগত করেন।

এদিকে আইটি সেন্টারটি অন্য উপজেলায় নেওয়ার চেষ্টা করা হলে তখন এডভোকেট ড. শহিদুল ইসলামের তত্তাবধানে ঘাটাইলবাসী এর প্রতিবাদে মিছিল, মানববন্ধন ও গণস্বাক্ষর করে টাঙ্গাইলের জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রেরণ করে। পরবর্তিতে হাইটেক পার্ক কর্তৃপক্ষ সরেজমিনে টাঙ্গাইলের একাধিক উপজেলার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। একই সাথে ঘাটাইল উপজেলার বর্তমান বরাদ্দকৃত জমিটি পরিদর্শন পরবর্তিতে যথোপোযুক্ত বলে নির্ধারণ করেন। যার ধারাবাহিকতায় জমি হস্তান্তর সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন হয়।

সম্প্রতিত একনেক সভায় প্রস্তাবিত আইটি সেন্টারটি ঘাটাইল থেকে মধুপুরে স্থানান্তর করা হয় বলে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নিয়ে ঘাটাইলবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এবং সাধারণ মানুষজন ফুঁসে উঠে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে। ফেসবুকে অনেকেই স্ট্যাটাস দিয়ে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান এবং সরব প্রতীবাদ জানানোর জন্য আহব্বান জানান। এরই প্রেক্ষিতে আজকের এই মানববন্ধন।

ঘাটাইলবাসীর পক্ষ থেকে ‘শেখ কামাল আইটি পার্ক রক্ষা কমিটি’র সদস্য সচিব আতিকুর রহমান বলেন, আমরা অতি দ্রæত পুনরায় ঘাটাইলেই আইটি পার্কটি বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। মধুপুরে আলাদাভাবে আইটি সেন্টার স্থাপন করুন- এতে ঘাটাইলবাসীর কোন বাঁধা বা সমস্যা নেই। কিন্তু ঘাটাইলে নির্ধারিত আইটি সেন্টারটি ঘাটাইলেই বাস্তবায়ন করতে হবে। এটি ঘাটাইলবাসীর প্রানের দাবী।

মানববন্ধন কর্মসূচির শেষে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে শেখ কামাল আইটি পার্ক রক্ষা কমিটির আহ্বায়ক জুলফিকার হায়দার পরবর্তিতে আরও কঠিন কর্মসুচির কথা জানিয়ে আজকের মানববন্ধন কর্মসুচির সমাপ্ত ঘোষনা করেন। এ সময় তিনি মানববন্ধনে সকলকে অংশগ্রহণের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও সাধুবাদ জানান।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular