রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Homeবিবিধটাঙ্গাইলে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইলে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার মুরাইদ চাকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো.ফারদিন(২), মুরাইদ গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বাড়ির গৃহস্থালিও কাজের জন্য ঘরের কাছেই মটার স্থাপন করা হয়েছে। ঐ মটারের পানিতে বাড়ির সবাই গোসল ও অন্যান্য দৈনন্দিন কাজ করেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ফারদিনকে অনেক খোজাখুজি করতে থাকে। কোথাও না পেয়ে নিহতের পরিবার হতাশ হয়ে পড়ে।

নিহত ফারদিনের মা খোজাখুজির এক পর্যায়ে মটারের পানি রাখার বালতিতে পরে থাকতে দেখে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে ফারদিনের মরদেহ উদ্ধার করে।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular