নিউজ টাঙ্গাইল ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনের বিপরীতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম তার কার্যালয়ে নির্বাচনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা, বিএনপির প্রার্থীরা ধানের শীষ, জাতীয় পার্টির প্রার্থীরা লাঙ্গল এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের দলীয় প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের জন্য নির্ধারিত প্রতীক পেয়েছেন।

প্রতীক পাওয়ার পরই প্রার্থীরা নেমে পড়েছেন প্রচার-প্রচারণায়। এ দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৮৩ জন প্রার্থী।

এরমধ্যে যাচাই বাছাইয়ে ৭৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ২৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, প্রতীক বরাদ্দ শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে মোট ৫২ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন— আওয়ামী লীগ প্রার্থী ড. আব্দুর রাজ্জাক (নৌকা), বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম (ধানের শীষ), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আবু মিল্লাত হোসেন (আম), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আশরাফ আলী (হাত পাখা), জাকের পার্টির প্রার্থী সালামত হোসাইন খান (গোলাপ ফুল)।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ৬ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন— আওয়ামী লীগ প্রার্থী তানভীর হাসান ছোট মনির (নৌকা), বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু (ধানের শীষ), বিকল্পধারার প্রার্থী মুনিরুল ইসলাম (কুলা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এসএম শামছুর রহমান (হাত পাখা), জাকের পার্টির প্রার্থী এনায়েত হক মঞ্জু (গোলাপ ফুল), কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহিদ হোসেন খান (কাস্তে)।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ৭জন প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন— আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান খান (নৌকা), বিএনপি প্রার্থী লুৎফর রহমান খান আজাদ (ধানের শীষ), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী এসএম চাঁন মিয়া (আম), বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী আবু হানিফ (ফুলের মালা), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী রেজাউল করিম (হাত পাখা), জাকের পার্টির প্রার্থী খলিলুর রহমান (গোলাপ ফুল), বিএনএফ এর প্রার্থী আতাউর রহমান খান (টেলিভিশন)।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ৭ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগ প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী (নৌকা), কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী লিয়াকত আলী (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী (ট্রাক), জাতীয় পার্টি-জেপি’র প্রার্থী সাদের সিদ্দিকী (বাই সাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মির্জা আবু সাঈদ (হাত পাখা), জাকের পার্টির প্রার্থী মোন্তাজ আলী (গোলাপ ফুল), জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ মুশতাক হোসেন (লাঙ্গল)।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে ৯ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগ প্রার্থী ছানোয়ার হোসেন (নৌকা), বিএনপির প্রার্থী মাহমুদুল হাসান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী (মাথাল), আবুল কাশেম (সিংহ), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আবু তাহের (আম), বিএনএফ প্রার্থী শামীম আল মামুন (টেলিভিশন), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী খন্দকার ছানোয়ার হোসেন (হাত পাখা), জাতীয় পার্টির প্রার্থী সফিউল্লাহ আল মুনির (লাঙ্গল), বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা (বটগাছ)।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগ প্রার্থী আহসানুল ইসলাম টিটু (নৌকা), বিএনপির প্রার্থী গৌতম চক্রবর্তী (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আশরাফুল ইসলাম (ট্রাক), আবুল কাশেম (সিংহ), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মামুনুর রহমান (আম), বিএনএফ প্রার্থী সুলতান মাহমুদ (টেলিভিশন), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আখিনুর মিয়া (হাত পাখা), বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী আনোয়ার হোসেন (ফুলের মালা)।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ৬ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগ প্রার্থী একাব্বর হোসেন (নৌকা), বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জহির (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী শাহিনুর ইসলাম (হাত পাখা), খেলাফত মজলিশের প্রার্থী সৈয়দ মজিবর রহমান (দেয়াল ঘড়ি), প্রগতিশীল গণতান্ত্রিক দলের প্রার্থী রুপা রায় চৌধুরী (বাঘ)।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগ প্রার্থী জোয়াহেরুল ইসলাম জোয়াহের (নৌকা), কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আব্দুল লতিফ মিয়া (হাত পাখা), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শফি সরকার (আম)।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর