Homeজাতীয়টাঙ্গাইল সহ ২০ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, কবে কমতে পারে গরম

টাঙ্গাইল সহ ২০ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, কবে কমতে পারে গরম

ঢাকাসহ দেশের ২০টি জেলা এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় তাপপ্রবাহ কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। একই সঙ্গে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকাতেও অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

শুক্রবার রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, আগামী পাঁচদিন পর দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে।

RELATED ARTICLES

Most Popular