বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলানাগরপুরটাঙ্গাইলে ইট বোঝাই ট্রলির সাথে অটোরিক্সার সংঘর্ষ, নিহত ১

টাঙ্গাইলে ইট বোঝাই ট্রলির সাথে অটোরিক্সার সংঘর্ষ, নিহত ১

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে ট্রলি-অটোরিক্সা সংঘর্ষে মো. সেন্টু মিয়া (৩৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনা কবলিত অটোরিক্সার চালক। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। আহতরা সবাই অটোরিক্সার যাত্রী ছিলেন।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল-আরিচা সড়কের উপজেলা ফায়ার সাভিস ষ্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার হেমন্তি (৬৫), পলাশ (২৪) দৌলতপুর উপজেলার রফিক শেখ (৩৫), কাবিল (৩২) ও টাঙ্গাইল সদরের অমিত (৩২)।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান আনিস জানান, সকালে একটি সিএনজি চালিত অটোরিক্সা পাঁচজন যাত্রী নিয়ে নাগরপুর থেকে টাঙ্গাইল যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ট্রলি ও অটোরিক্সা রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এসময় স্থানীয়রা আহত অটোরিক্সার চালকসহ পাঁচ যাত্রীকে উদ্বার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অটোরিক্সা চালক মো. সেন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন।

আহত পাঁচ জনের মধ্যে দুই জনের অবস্থাআশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের টাঙ্গাইল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. রোকনুজ্জামান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular