মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

টাঙ্গাইলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিউজ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মধ্যরাতে টাঙ্গাইল সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার নওয়াগাঁও গ্রামের আমির হোসেনের ছেলে মো. জসিম (২৬) ও তার স্ত্রী নিলীমা আক্তার মিশু (২৫)।

র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এম রিফাত-বিন-আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী জসিম ও নিলীমার কাছ থেকে ১৮ গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্রাক্ষণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলাসহ উত্তরবঙ্গের জেলাগুলোতে সরবরাহ করে আসছিলো। চাহিদা অনুযায়ী মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করতো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular