সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে জনপ্রিয় কন্ঠ শিল্পী মমতাজ গানে গানে মাতিয়ে গেলেন

টাঙ্গাইলে জনপ্রিয় কন্ঠ শিল্পী মমতাজ গানে গানে মাতিয়ে গেলেন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মমতাজ গানে গানে মাতিয়ে গেলেন মির্জাপুরবাসীকে। মাসব্যাপী বিজয় মেলার শেষ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি দশটি গান পরিবেশন করেন। বিজয়ের মাসে উপজেলা পরিষদ সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী বিজয় মেলার আয়োজন করে। ১৬ ডিসেম্বর থেকে বিজয় মেলা মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিদিন মেলার পাশাপাশি সন্ধায় মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশের খ্যাতনামা শিল্পীরা গান পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিন মঙ্গলবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন মমতাজ বেগম। আগে যদি জানতাম বন্ধু তুমি হইবা পর, কি বান্ধিলাম পিরিতের ঘর, ওই আকাশটা কাপছিলো কেন, গাইছুল আযম বাবা, খায়রুল লো তোর মাথার লম্বা চুল, পাঙ্খা পাঙ্খা ও পাঙ্খা এভাবে ১০টি গান গান। গানে গানে হাজারো দর্শক স্রোতা মেতে উঠেন।

এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদত হোসেন সুমন, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক, টাঙ্গাইল জেলা যুবলীগের সহসম্পাদক মীরন মঈন হোসেন রাজীব, উপজেলা ছাত্রলীগের সহ -সভাপতি তাহরীন হোসেন সীমান্ত প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular