শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীটাঙ্গাইলে টিসিবি’র মালামাল জব্দ, থানায় মামলা

টাঙ্গাইলে টিসিবি’র মালামাল জব্দ, থানায় মামলা

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের ধনবাড়ীতে পৌর সুপার মার্কেটের নবনির্মিত ভবনের তালাবদ্ধ একটি কক্ষ থেকে টিসিবি’র বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ। এ ব্যাপারে ধনবাড়ী থানায় সোমবার (২০ এপ্রিল) রাতেই মামলা হয়েছে। জব্দ করা টিসিবি‘র ওই মালামালের মালিক পলাতক রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী থানা পুলিশ পৌর শহরের পুরান কাপড় হাটিতে পৌর সুপার মার্কেটের নব-নির্মিত ভবনে অভিযান চালিয়ে ধনবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইদা খানম এর উপস্থিতিতে মজুদ করা টিসিবি‘র এ মালামাল জব্দ করেছে।

স্থানীয়রা জানান, ধনবাড়ী পৌরসভা কর্তৃক পুরান কাপড় হাটিতে পৌর সুপার মার্কেট নির্মাণ শেষে দীর্ঘদিন ধরে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। মার্কেটের প্রতিটি কক্ষ তালাবদ্ধ। এরই একটি কক্ষ থেকে পুলিশ টিসিবি’র বিপুল পরিমাণ এ মালামাল উদ্ধার করে জব্দ করেছে। এর মালিক খোঁজে না পাওয়ার বিষয়টিতে এলাকবাসী ক্ষোভ ও বিষ্ময় প্রকাশ করেছেন।

ধনবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইদা খানম বিডি নিউজ বুক টোয়েন্টিফোর ডট নেটকে জানান, টিসিবি’র মালামাল বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে মালামালের পরিমাণসহ বিস্তারিত জানা যাবে।

ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্বোধন হওয়ার অপেক্ষায় পৌরসভার নব-নির্মিত মার্কেটের একটি তালাবদ্ধ ঘর থেকে ৪০ বস্তা ছোলা ও ২ লিটারের ৭২ বোতল সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। তেল টিসিবি’র প্রমাণ পাওয়া গেলেও ছোলা টিসিবি’র কিনা জানা যায়নি। এসব মালের মালিক পাওয়া যায়নি বলেও তিনি জানান।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা জানান, এ ব্যাপারে ধনবাড়ী থানায় সোমবার রাতেই মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীকে খোঁজে বের করে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular