নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় কাজী দেশ (২৮) নামে এক সুইডেনপ্রবাসী যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ঘাটাইল উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী দেশ উপজেলার ব্রাহ্মণশাসন এলাকার কাজী আল হেলালী মোস্তফা ওরফে রিপন কাজীর একমাত্র ছেলে। তিনি প্রায় ছয় মাস আগে সুইডেন থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পর বিয়ে করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে যাওয়ার পথে হরিপুর এলাকায় একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর