বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে অজ্ঞাত পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী খালেদ হাসান (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা তার বড় ভাই বিপ্লব খান। বুধবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খালেদ হাসান জেলার মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের শাহজাহানের ছেলে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবীন বলেন, মহাসড়কে অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত একজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এঘটনায় নিহতের বড় ভাই আহত হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular