নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে সুবর্ণা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সুবর্ণা ধুবড়িয়া সেফাতউল্যাহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ও ওই গ্রামের স্বাধীন মিয়ার মেয়ে। স্বাধীন মিয়ার অর্থনৈতিক অস্বচ্ছলতার কারণে পার্শ্ববর্তী চৌরাস্তার বাসিন্দা মৃত আনছার উদ্দিনের বাড়িতে কেয়ারটেকার হিসেবে পরিবার নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিল।
শুক্রবার (২৯ ফেব্রুয়ারি) ভোরে পরিবারের সদস্যরা সুবর্ণাকে ডাকাডাকি করে না পেয়ে একপর্যায়ে আনছার মিয়ার পশ্চিম দরজার পরিত্যক্ত দো’চালা টিনের ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় পায়।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।