মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ২০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি আটক

টাঙ্গাইলে ২০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে ২০০ গ্রাম হেরোইনসহ মো.আলাউদ্দিন (৩৪) নামের এক ব্যাক্তিকে আটক করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার গোলচত্ত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার মো. শফিকুল ইসলামের ছেলে।

এবিষয়ে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি গ্রামীন ট্রাভেলস পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ব্যাগ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই মোরাদুজ্জামান বাদি হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular