নিজস্ব প্রতিনিধি: রাজধানীর বনানী এফ আর টাওয়ার, খিলগাঁও এর কাঁচা বাজারসহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ অগ্নিকান্ডের পর এবার টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের নতুন হোস্টেলে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪এপ্রিল) ৪ টার দিকে হোস্টেলের নিচ তলা ভবনের বৈদ্যুতিক লাইন থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ৪টার দিকে হোস্টেলের নতুন ভবনের নিচ তলায় আগুন লাগলে তাৎক্ষণিক আগুনের ভয়াবহতা বাড়তে থাকে। এমতাবস্থায় হোস্টেলে থাকা শিক্ষার্থীদের চিৎকারে দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড ও স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা চালায়। প্রায় ১৫ মিনিট চেষ্টা করে ৬টি অগ্নি-নির্বাপণ যন্ত্র ও বালু দিয়ে এ আগুন নেভানো সম্ভব হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো হোস্টেল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

এ ঘটনায় বেশ আতঙ্কিত হয়েছে হোস্টেলে থাকা সকল শিক্ষার্থী। সিকিউরিটি মোস্তফা জানান, আগুন লাগার সাথে সাথেই আমি শিক্ষার্থীদের বের হওয়ার জন্য বলি। এমতাবস্থায় আগুন থেকে সৃষ্ট ধোয়ার ফলে সিড়ি বেয়ে কেউই নামতে পারছিলনা। পরে দো’তলার একটি কাঁচের জানালা ভেঙ্গে আমি আগুন নেভানোর কাজ করি। পরে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে দেখেন আগুন নেভানো শেষ হয়েছে।

আতঙ্কিত হয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়েছে বলে জানিয়েছেন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের হলসুপার রিনা সরকার। শতাধিকের বেশি শিক্ষার্থী এ হোস্টেলে অবস্থান করছিল বলেও জানা গেছে।

এ বিষয়ে কুমুদিনী হাসপাতালের সহকারি জেনারেল ম্যানেজার (অপারেশন) অনিমেষ ভৌমিক লিটন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দেই। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি তবে কয়েকজন আতঙ্কিত হয়ে অজ্ঞান হয়ে গিয়েছে তাদের কুমুদিনী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর

PinUp Nedir ve Nasıl Çalışır? Kapsamlı Bir Rehber

How to Complete Your Boo Casino Sign Up in New Zealand

How to Register and Start Playing at Boo Casino in New Zealand

Boo Casino NZ Review: Is It Worth Your Time?