Homeটাঙ্গাইল জেলাসখিপুরটাঙ্গাইলের সখীপুরের গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরের গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে বনের মধ্যে প্রেমিককে আটকে রেখে প্রেমিকের সামনে প্রেমিকাকে গণধর্ষণ ও ভিডিও ধারন করা হয় । এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে ৫জনকে সখীপুর থানায় মামলা করে।

এ ঘটনায় আজ সকালে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার রাঙ্গামাটি কর্টেজ আবাসিক হোটেল থেকে এ মামলার প্রধান আসামী মো: সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব-১২ এর সদস্যরা।সাদ্দাম হোসেন উপজেলার দক্ষিন ঘাটেশ্বরী এলাকার ইস্রাফিল মিয়ার ছেলে ।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মো: শফিকুর রহমান জানান, সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের একটি বনে প্রেমিকের সামনে প্রেমিকাকে গণর্ধষণ ও ভিডিও ধারণ করে এ মামলার প্রধান আসামী সাদ্দাম ও তার সহযোগিরা।

পরে সখীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে মেয়েটির বাবা। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার রাঙ্গামাটি কর্টেজ আবাসিক হোটেল থেকে আসামী সাদ্দামকে গ্রেফতার করা হয়।

সাদ্দাম এ মামালা ছাড়াও ২০১৪ সালের একটি হত্যা মামলার আসামী বলে জানান তিনি ।

RELATED ARTICLES

Most Popular