শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলডিবেইটার হান্ট ২০২১” এর ফাইনালে রানার্সআপ হয়েছে “টিম স্বপ্ন চত্বর”

ডিবেইটার হান্ট ২০২১” এর ফাইনালে রানার্সআপ হয়েছে “টিম স্বপ্ন চত্বর”

তাসনিম আলম (মাভাবিপ্রবি প্রতিনিধি): দেশসেরা বিতার্কিকের খোজে “টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটি টিম হোম ইকোনোমিক্স প্রেজেন্টস” কর্তৃক আয়োজিত “ডিবেইটার হান্ট ২০২১” এর ফাইনালে রানার্সআপ হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির “টিম স্বপ্ন চত্বর”। উক্ত ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
গ্রুপ পর্বে সর্বোচ্চ নাম্বার নিয়ে টপ ব্রেক করে পরবর্তীতে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল অতিক্রম করে ফাইনাল বিতর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে পরাজিত হয়ে রানার্সআপ হয় “টিম স্বপ্ন চত্বর”।

গত শুক্রবার (২৫ জুন) অনলাইন মাধ্যমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সনাতনী ফরম্যাটে হওয়া এই বিতর্কে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪টি টিমের ৭২ জন বিতার্কিক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular