Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীতে ইয়াবা-হেরোইনসহ নারীসহ চারজন গ্রেপ্তার

ধনবাড়ীতে ইয়াবা-হেরোইনসহ নারীসহ চারজন গ্রেপ্তার

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের ধনবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইনসহ নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর বিকেল ও রাতে ধনবাড়ী পৌরসভার কালিপুর এবং কিসামত ধনবাড়ী (ধোপাবাড়ী) এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে মো. আলিফ সরকার (২৭), মো. সুজন মিয়া (৪২), তানজিল আহম্মেদ (২৫) ও তাঁর স্ত্রী মোছা. সামিয়া আক্তার ওরফে শর্মি (২৫)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বিকেল ৪টা ৫ মিনিটের দিকে কালিপুর এলাকায় অভিযান চালিয়ে আলিফ সরকার ও সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে কিসামত ধনবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তানজিল আহম্মেদ ও সামিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২১ হাজার ৬০০ টাকা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা হয়েছে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুস সালাম সিদ্দিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

Most Popular