Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

সখীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

সাব্বির আহমেদ: টাঙ্গাইলের সখীপুর পৌরসভা ও কালিয়া ইউনিয়নে ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান এ অভিযানের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী নিজ হাতে ড্রেন পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

এ সময় সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম, সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সবুর রেজাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিয়মিত ড্রেন ও নালা পরিষ্কার করা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

ইউএনও মো. আশরাফুল আলম বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ ধরনের অভিযান মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

RELATED ARTICLES

Most Popular