ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশ পিকআপের চাপায় এক মানসিক প্রতিবন্ধী নারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে ধনবাড়ী ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধনবাড়ী থানার একটি পুলিশ পিকআপ ওই নারীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার বিস্তারিত জানতে ও দুর্ঘটনার দৃশ্য দেখতে ভিডিওটি দেখুন। এখানে ক্লিক করুন
