নিউজ টাঙ্গাইল ডেস্কঃ লকডাউনে শ্রমিক সংকট ও অর্থ সংকটের কারণে প্রায় ৩৫ শতাংশ জমির পাকা ধান কাটতে পারছিলেন না টাঙ্গাইলের জেলার সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার স্ত্রী সোমলা বেগম।
স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মীদের মাধ্যমে খবর পেয়ে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য জনাব ইলিয়াস হাসান জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মী নিয়ে বুধবার ( ৫মে ) সকাল থেকে মৃত আব্দুল খালেক মিয়ার স্ত্রী সোমলা বেগমের প্রায় ৩৫ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দেন।
ছাত্রলীগের নেতাকর্মীদের সাধারণ গরীব কৃষকের ক্ষেতের ধান কাটতে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন সচেতনমহলসহ স্থানীয়রা ।

মৃত আব্দুল খালেক মিয়ার স্ত্রী সোমলা বেগমের সাথে কথা হলে তিনি বলেন, আওয়ামী লীগের ছাত্র ভাইয়েরা আমার ক্ষেতের ধান কেটে ও মাড়াই করে দিয়ে গেছে আমি অনেক খুশি । ভাইগাে ধন্যবাদ।শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি ।
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ইলিয়াস হাসানের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন ,
বাংলাদেশ ছাত্রলীগের আইকন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-আল নাহিয়ান খান জয় ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য দাদার নির্দেশনায় করােনাভাইরাসের এই মহামারিতে ঘােষিত লকডাউনে মৃত আব্দুল খালেক মিয়ার স্ত্রী অসহায় দারিদ্র্য সোমলা বেগমের পাকা ধান কেটে দেই।
গত বছরের লক-ডাউনের সময়েও আমি বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় ধান কাটা কার্যক্রম সহ বেশ কিছু সহযোগিতা মূলক কাজে ছাত্রলীগের সৈনিকদের সাথে নিয়ে নিজেকে সাধ্য অনুযায়ী মেলে ধরেছিলাম। তিনি আরো বলেন ছাত্রলীগ বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন তাই তিনার আদর্শকে বুকে ধারণ করে যেহেতু পূর্বেও আমরা আমাদেরকে নানান সামাজিক কাজে নিজেদের সমাজে তুলে ধরেছি তাই এই বারও সাধারণ মানুষের পাশে আছি আর আগামীতেও এই রকম সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।